ভৈরবে পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা। -পূর্বকণ্ঠ
ভৈরবে পানিতে ডুবে লামিয়া (৬) ও প্রিয়া (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন দুই বোন এবং ওই এলাকার দুলামিন দুলাল মিয়ার শিশু কন্যা। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশী হেলেনা বেগম ও রফিক মিয়া জানান, আজ দুপুর ১টার দিকে শিশু দুটি নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়ি-ঘরে খোঁজ করে ব্যর্থ হন। এক পর্যায়ে বাড়ির পাশের বর্ষার পানিতে তলিয়ে যাওয়া সন্দেহে সেখানেও খোঁজ করা হয়। কিন্তু কোথাও শিশু দুটির সন্ধান মেলেনি। পরে বিকাল ৩টার দিকে বাড়ির পাশের ডুবায় লাশ দুটি ভেসে ওঠে।