কিশোরগঞ্জে নতুন ১৮ জনের করোনা ধরা পড়েছে। ইটনায় মারাও গেছেন একজন। নতুন ১৭ জন সুস্থও হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২২ জুলাই বুধবার রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদর উপজেলায় ৯ জন, হোসেনপুরে ৫ জন, করিমগঞ্জে ২ জন ও পাকুন্দিয়ায় একজন। ফলে নেগেটিভ হয়েছে ৭৬টি নমুনা। সুস্থ হওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলায় ১২ জন, পাকুন্দিয়ায় ৩ জন ও বাজিতপুরে ২ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৯৭ জন, মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৩ জন, আর মারা গেছেন মোট ৩৪ জন। ফলে বুধবার জেলায় চিকিৎসাধীন ছিলেন ২২০ জন।