• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের চেক প্রদান করছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের
চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে তিনজন ব্যক্তির হাতে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী আজ ২২ জুলাই বুধবার ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছেন। হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ‘নোয়াগাঁও উন্নয়ন’ নামে প্রকল্পের তিনটি ভূমি অধিগ্রহণ চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীমা ইয়াসমীন। ক্ষতিপূরণ বাবদ মো. ওবায়েদ উল্লাহকে এক লাখ ৯৯ হাজার ৪৬২ টাকা, জাহানারাকে ৪৫ হাজার ৮১৪ টাকা ও মো. কালু মিয়াকে ৩৩ হাজার ৩৪৫ টাকার চেক প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক বলেছেন, পর্যায়ক্রমে ক্ষতিপূরণের চেক প্রদান কার্যক্রমের সূচনা হলো। শতভাগ স্বচ্ছতার সঙ্গে এসব চেক বিতরণ করা হবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *