• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ

কিশোরগঞ্জে মৎস্য সপ্তাহ
উপলক্ষে পোনা অবমুক্তকরণ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ২১ থেকে ২৭ জুলাই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে শহরের নগুয়া এলাকার এতিমখানা (বালক) পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করেন। এসময় মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ শংকর রঞ্জন দাস, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, মৎস্য খামার ব্যবস্থাপক প্রণব কুমার কর্মকার, এতিমখানার তত্ত্বাবধায়ক সালমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। শনিবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাছচাষ বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। রোববার মাছ চাষীদের মাঝে বিনামূল্যে পোনা বিতরণ করা হবে। সফল মৎস্য চাষীদের পুরস্কৃতও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *