• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৪ এখন সদরে সর্বোচ্চ ১১৪, ভৈরবে ৩৫

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৪
এখন সদরে সর্বোচ্চ ১১৪, ভৈরবে ৩৫

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১৪ জনের করোনা ধরা পড়েছে। আর সুস্থ হয়েছেন নতুন ১৩ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২০ জুলাই সোমবার রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইমলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ১৩৯টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ৮, ভৈরবে ২ এবং তাড়াইল, কটিয়াদী, নিকলী ও বাজিতপুরে একজন করে। পুরনো এক রোগির নমুনাও আবার পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ১২৪টি নমুনা। নতুন সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৪, বাজিতপুরে ৪, পাকুন্দিয়ায় ২, কটিয়াদীতে ২ ও ভৈরবে একজন। সোমবার জেলায় সর্বোচ্চ চিকিৎসাধীন রোগি ছিলেন সদর উপজেলায় ১১৪ জন, আর দ্বিতীয় সর্বোচ্চ রোগি ছিলেন ভৈরবে ৩৫ জন।
জেলায় সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৮৬৬ জন, মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬১২ জন, আর মারা গেছেন ৩২ জন। ফলে সোমবার জেলায় মোট চিকিৎসাধীন ছিলেন ২২২ জন। তবে কিছুদিন পর্যন্ত ভৈরবে জেলার সর্বাধিক রোগি থাকলেও সম্প্রতি সদর উপজেলা আছে দৈনিক ও মোট সংক্রমণের শীর্ষে। সোমবার পর্যন্ত ভৈরবে মোট আক্রান্ত হন ৫৪৬ জন, মারা গেছেন ১৪ জন, আর সুস্থ হয়েছেন ৪৯৭ জন। ফলে সোমবার পর্যন্ত ভৈরবে চিকিৎসাধীন ছিলেন ৩৫ জন। অন্যদিকে সদর উপজেলায় সোমবার পর্যন্ত আক্রান্ত হন ৪৯৫ জন, মারা গেছেন ৬ জন, আর সুস্থ হয়েছেন ৩৭৫ জন। ফলে সোমবার সদর উপজেলায় চিকিৎসাধীন ছিলেন জেলার সর্বোচ্চ ১১৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *