• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পাকুন্দিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৪০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

পাকুন্দিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৪০ শিক্ষার্থীর
মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৪০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহয়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.কে.এম মাসুদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রিয় সভাপতি দিলিপ রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল প্রমুখ।
এ সময় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ১০০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৩০জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও পাঁচজন হতদরিদ্র পরিবারের মাঝে বসত ঘরের চাবি তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *