কিশোরগঞ্জে নতুন আরো ১৬ জনের করোনা ধরা পড়েছে। আর সুস্থ হয়েছেন নতুন ১২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ১০৪টি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, ভৈরবে ২ জন, বাজিতপুরে ২ জন এবং করিমগঞ্জ ও কুলিয়ারচরে একজন করে। আর সুস্থ হওয়া ১২ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ৩ জন, করিমগঞ্জ, পাকুন্দিয়া ও কটিয়াদীতে একজন করে। রোববার জেলায় চিকিৎসাধীন করোনা রোগি ছিলেন ২২১ জন।