• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ২৩ সুস্থ হয়েছেন ২২, মৃত্যু একজনের

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ২৩
সুস্থ হয়েছেন ২২, মৃত্যু একজনের

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা ধরা পড়েছে নতুন ২৩ জনের। ২২ জন রোগি সুস্থ হয়েছেন। তবে একজন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ১৮ জুলাই শনিবার রাতে পাওয়া ২৭৩টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, ভৈরবে ৫ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কটিয়াদীতে ২ জন ও বাজিতপুরে ২ জন। পুরনো দুই রোগির নমুনাও আবার পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ২৪৭টি নমুনা। তবে ভৈরবে করোনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার সুস্থ হওয়া ২২ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, অষ্টগ্রামে ৮ জন, কটিয়াদীতে ৩ জন, ভৈরবে ২ জন ও তাড়াইলে একজন। শনিবার পর্যন্ত জেলায় মোট এক হাজার ৮৩৬ জন আক্রান্ত হলেও এদিন পর্যন্ত সুস্থ হয়ে গেছেন এক হাজার ৫৮৭ জন। তবে মারা গেছেন ৩২ জন। ফলে শনিবার জেলায় চিকিৎসাধীন ছিলেন মোট ২১৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *