• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে দরিদ্র্র ও কর্মহীনদের পাশে প্রবাসীরা

ভৈরবে দরিদ্র্র ও কর্মহীনদের পাশে প্রবাসীরা

# মো. আল আমিন টিটু :-

‘মানব সেবাই পরম ধর্ম’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে সমাজের দরিদ্র ও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে প্রবাসীরা। দেশে করোনার পরিস্থিতিতে ও আসন্ন ঈদুল উল আযহাকে সামনে রেখে তারা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭‘শ ৬৫টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। আজ শনিবার সকালে শ্রীনগর উচ্চ বিদ্যালয় মাঠে সমাজের দরিদ্র ও কর্মহীনদেরকে এই আর্থিক সহায়তা দেয়া হয়। এসময় প্রতিটি পরিবারকে নগদ ৫‘শ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও সৌদি আরবে মৃত্যুবরণকারী এক প্রবাসীর পরিবারকে নগদ এক লক্ষ টাকা অনুদান হিসেবে দিয়েছেন তারা।
জানাগেছে, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত ও ইতালীসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের নিয়ে গঠিত শ্রীনগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতিতে প্রবাসীদের এমন উদ্যোগে খুশি সমাজের গরীব ও কর্মহীন মানুষজন। এছাড়াও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ও জনসমাগম এড়াতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডকে ৩টি ভাগে ভাগ করে অর্থাৎ সকালে শ্রীগর উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুরে জাফরনগর (নয়হাটি) ও বিকেলে ভবানীপুরে পৃথক ৩টি অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান সার্জেন (অব:) আবু তাহের। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রীনগর ইউনিয়নের প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় ও গবীর মানুষদের কথা ভেবে তারা তাদের সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করছে। একই সাথে তারা একটি পরিবারকে নগদ এক লক্ষ টাকা অনুদান হিসেবে দিয়েছেন। যা সত্যিই প্রশংসার দাবিদার। আশা করি ভবিষ্যতে মানুষের কল্যাণে তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে। বিপদে আপদে সমাজের মানুষের পাশে দাঁড়াবে।
তাছাড়া এসব আর্থিক সহায়তা অনুষ্ঠানে সংগঠনের সদস্য অর্থাৎ দেশে ছুটিতে আসা প্রবাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *