• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ছোটভাই আব্দুল হাইকে দাফন করতে রাষ্ট্রপতি আগামীকাল মিঠামইন আসছেন

ছোটভাই আব্দুল হাইকে দাফন করতে
রাষ্ট্রপতি আগামীকাল মিঠামইন আসছেন

# মোস্তফা কামাল :-

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার করোনায় মারা যাওয়া ছোটভাই ও সহকারী একান্ত সচিব বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইকে (৬৭) দাফন করতে আগামীকাল ১৯ জুলাই রোববার মিঠামইন আসছেন। গত ১৬ জুলাই দিবাগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আব্দুল হাই মারা যান। সেখানেই হিমঘরে তার লাশ রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, কাল হেলিকপ্টারযোগে আব্দুল হাইয়ের লাশ মিঠামইনে আনার পর বাদ জোহর মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে এলাকাবাসীর অংশগ্রহণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কাল বিকাল ৪টার দিকে হেলিকপ্টারযোগে মিঠামইনে অবতরণ করবেন। তিনি কাল বাদ আসর মিঠামইন সদরের কামালপুর গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গনে স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে দ্বিতীয় জানাজায় অংশ নেবেন। পরে পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে আব্দুল হাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। রাষ্ট্রপতি কাল মিঠামইনে রাত্রিযাপন করে সোমবার দুপুরের পর বঙ্গভবনে ফিরে যাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২ জুলাই নমুনা পরীক্ষায় আব্দুল হাইয়ের দেহে ‘কোভিড-১৯’ ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে ৫ জুলাই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৬ জুলাই দিবাগত রাত সোয়া ১টায় মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *