• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৯ জন জেলায় ২১৯ রোগির মধ্যে সদরেই ১০০

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৯ জন
জেলায় ২১৯ রোগির মধ্যে সদরেই ১০০

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন নতুন ১০ জন। এখন জেলায় মোট ২১৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে সদর উপজেলাতেই ১০০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার ১০৬টি নমুনার পরীক্ষায় দেখা গেছে, নতুন ১৯ আক্রান্তের মধ্যে আছেন সদর উপজেলায় ১৫ জন, বাজিতপুরে ৩ জন ও নিকলীতে একজন। এছাড়া একজন পুরনো রোগির নুমনা এবং অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৮৫টি নমুনা। আর সুস্থ হওয়া ১০ জনের মধ্যে আছেন ভৈরবে ৪ জন, সদর উপজেলা, কুলিয়ারচর ও পাকুন্দিয়ায় ২ জন করে। এ পর্যন্ত জেলায় মোট ১৮শ’ রোগি শনাক্ত হলেও এক হাজার ৫৫০ জন সুস্থ ও ৩১ জনের মৃত্যুর পর বৃহস্পতিবার ১৩ উপজেলায় চিকিৎসাধীন ছিলেন ২১৯ জন। এর মধ্যে সদর উপজেলাতেই এখন চিকিৎসাধীন ১০০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *