কিশোরগঞ্জে গাছের চারা রোপন করছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। -পূর্বকণ্ঠ
মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে উপজেলা পরিষদ ও বন বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা রোপন করা হয়েছে। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুমে সংযুক্ত হয়েছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. জাকিয়া নূর লিপি। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়ার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান এবং দু’জন ভাইস-চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাসুমা আক্তার। এরপর জেলা প্রশাসক গাছের চারা রোপন করেন।