ইসলামিক ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জে করোনা সংক্রমিত ৪৪টি মৃতদেহ দাফন ও সৎকার করেছে।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, কিশোরগঞ্জে করোনা শনাক্তকৃত ৩১ জন মারা গেলেও আরো কয়েকজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই করোনা মহামারির সময়ে এসব মৃতদেহ সাধারণ প্রক্রিয়ায় দাফন করা ঝুঁকিপূর্ণ। নিকটাত্মীয়রাও এসব মৃতদেহ দাফন করতে চান না। ফলে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জেলায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন বা সৎকারের জন্য একটি স্বেচ্ছাসেবক দল কাজ করছে। তারা পিপিই পরে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৪টি মৃতদেহ দাফন ও হিন্দু ধর্মালম্বি একজনের মৃতদেহ স্বজনদের উপস্থিতিতে তাদের ধর্মীয় বিধানমতে সৎকার করেছে। এর মধ্যে রয়েছে ভৈরবে ১৩টি, বাজিতপুরে ৯টি, হোসেনপুরে ৬টি, তাড়াইলে ৪টি, সদর উপজেলায় ৩টি, নিকলীতে ২টি, কটিয়াদীতে ৩টি, করিমগঞ্জে ২টি, কুলিয়ারচর, পাকুন্দিয়া ও মিঠামইনে একটি করে মৃতদেহ।