• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে বিটপুলিশিং অফিস উদ্বোধনকালে কর্মকর্তাদের হুশিয়ারি

ভৈরবে বিটপুলিশিং অফিস উদ্বোধনকালে কর্মকর্তাদের হুশিয়ারি

৩১ জুলাইয়ের মধ্যে মাদক ছেড়ে দিন…. রেজওয়ান দীপু
মাদক ছাড়ুন, নয়তো ভৈরব ছাড়ুন …. মোহাম্মদ শাহিন

# মোস্তাফিজ আমিন :-

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বলেছেন, চলতি জুলাই মাসের ৩১ তারিখের মধ্যে ভৈরবের মাদক বিক্রেতা এবং সেবনকারীদের মাদক সংশ্লিষ্টতা ছেড়ে দিতে হবে। অন্যথায় তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর সেটি যে কি ভয়াবহ হবে, তারা কল্পনা করতে পারবে না।
মাদক নিয়ে যথেষ্ট হয়েছে। আর নয়। মাদক নির্মূলে পুলিশ এতোটুকুও ছাড় দিবে না। সুতরাং আজই, এখনই মাদক সেবন এবং মাদকের ব্যবসা ছেড়ে দিন। মাদক নির্মূলে পুলিশকে সহায়তা করুণ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের বিট পুলিশিংয়ের অফিস উদ্বোধনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ান দীপু এইসব কথা বলেন।
শিবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক ছাড়ুন, নয়তো ভৈরব ছাড়ুন। মাদক সেবন করবেন, মাদক বিক্রি করবেন আর ভৈরবে বসবাস করবেন-তা হতে দেওয়া হবে না।
তিনি উপস্থিত জনপ্রতিনিধি, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, কে মাদক সেবন করে, আর বিক্রি করে, সেটি পুলিশের চেয়ে আপনারা ভালো জানেন। তাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ, তথ্য দিয়ে সহযোগিতা করুণ। তথ্যদাতার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
বিট পুলিশিং শিবপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন পাটোয়ারি বলেন, পুলিশি সেবা নিয়ে আমরা এখন আপনাদের দ্বারগোড়ায়। মাদক, চুরি, ছিনতাই, জুয়া, মারামারিসহ আইন শৃংখলার অবনতি হয়, এমন যেকোনো বিষয়ে আগাম তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করুণ। এলাকা ও জনগণের শান্তি রক্ষায় ভূমিকা রাখুন।
সভাপতির বক্তব্যে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই কার্যক্রমকে সফল ও সচল রাখতে তিনি তাঁর পরিষদের পক্ষ থেকে সব সময় সব রকমের সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *