কিশোরগঞ্জে নতুন আরো ১৪ জনের করোনা ধরা পড়েছে। নতুন সুস্থও হয়েছেন ১৬ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ১৫ জুলাই বুধবার রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ১৮৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন করে পাকুন্দিয়া উপজেলায় ৬ জন, সদর উপজেলায় ৪ জন এবং হোসেনপুর, কটিয়াদী, ভৈরব ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। একজন পুরনো রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ১৭৩টি নমুনা। আর সুস্থ হওয়া ১৬ জনের মধ্যে সদর উপজেলায় ৯ জন, পাকুন্দিয়ায় ৩ জন, কুলিয়ারচরে ৩ জন ও ভৈরবে একজন। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৭৮১ জন, সুস্থ হয়েছেন ১৫৪০ জন, আর মারা গেছেন ৩১ জন। ফলে বুধবার সারা জেলায় চিকিৎসাধীন ছিলেন ২১০ জন।