কিশোরগঞ্জের হোসেনপুরে চারটি ট্রেডে ২শ’ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে ১২ লাখ ৬২ হাজার ২শ’ টাকা ভাতা প্রদান করা হয়েছে। আজ ১৫ জুলাই বুধবার স্থানীয় মহিলা সংস্থার কার্যালয়ে ক্যাটারিং, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন ও মাশরুম চাষ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম জাহিদুর রহমান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সদস্য সালমা হক ও রাশিদা বেগম ভাতার টাকা তুলে দেন। এসময় মহিলা সংস্থার কর্মকর্তা ও প্রশিক্ষক জসিম উদ্দিন, কাওসার রুমান, নাসরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস ও রবিউল আলম উপস্থিত ছিলেন।