• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জের পর্যটন সম্ভাবনা নিয়ে পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে জুম প্রযুক্তিতে কর্মশালা

কিশোরগঞ্জের পর্যটন সম্ভাবনা নিয়ে পর্যটন
প্রতিমন্ত্রীর সঙ্গে জুম প্রযুক্তিতে কর্মশালা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের পর্যটন সম্ভাবনা নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে জেলা পর্যায়ে জুম প্রযুক্তিতে কর্মশালার উদ্যোগ গ্রহণ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পর্যটন বোর্ড। এর অংশ হিসেবে আজ ১৫ জুলাই বুধবার বিকাল ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত কিশোরগঞ্জের সঙ্গে পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসেবে জুমে সংযুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ও পর্যটন বোর্ডের পরিচালক আবু তাহের মো. জাবেরের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের অতিরিক্ত সচিব ও পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। এর ওপর আলোচনা করেন বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহামন, প্যানেল আলোচক নিকলী উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল।
প্রবন্ধে বলা হয়, স্বাধীনতার পর জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী ২০১০ সালে বাংলাদেশ পর্যটন বোর্ড প্রতিষ্ঠা করেন। স্থানীয় সরকারসহ প্রতিটি বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে পর্যটনকে সংযুক্ত করার ওপর প্রবন্ধে গুরুত্বারোপ করা হয়। বর্তমান সরকারের আমলে পর্যটন মহাপরিকল্পনা শুরু হয়েছে। এতে কিশোরগঞ্জকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জানানো হয়, বৃটিশ ও ফরাসি পর্যটন বিশেষজ্ঞ দল কিশোরগঞ্জ পরিদর্শন করে পর্যটন সম্ভাবনা যাচাই করবে। আলোচকগণ হাওরাঞ্চলের নৈসর্গিক সৌন্দর্যকে সামনে রেখে করিমগঞ্জের বালিখলা, চামড়া নৌবন্দর, নিকলীর বেড়িবাঁধ ও ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকাকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তুলার প্রস্তাব করেন। তাহলে দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করা যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। জুমে সংযুক্ত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, কিশোরগঞ্জে কয়েকটি ব্যক্তি মালিকানাধীন পার্ক রয়েছে। এগুলি নিয়ন্ত্রণের জন্য পর্যটন বিভাগের পক্ষ থেকে পরিপত্র বা প্রজ্ঞাপন থাকা উচিত। এর জবাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের চিন্তা করা হবে বলে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জানিয়েছেন।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী তর বক্তব্যে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অফুরন্ত সৌন্দর্যের প্রশংসা করে পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, একটি এলাকায় পর্যটন শিল্প গড়ে তুলতে গেলে আরো বেশ কয়েকটি মন্ত্রণালয়কে যুক্ত করতে হয়। কারণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন, পরিবেশের বিষয়টি গুরুত্ব দিতে হয়, এলাকার জীববৈচিত্র নিয়ে ভাবতে হয়। তবে কিশোরগঞ্জকে হাওরকেন্দ্রিক পর্যটনের জন্য সম্ভাবনাময় বলে মন্ত্রীও উল্লেখ করেছেন। কর্মশালায় জুমে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গও সংযুক্ত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *