• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাওনা টাকা চাওয়ায় হত্যা প্রাক্তন মেম্বারের যাবজ্জীবন

পাওনা টাকা চাওয়ায় হত্যা
প্রাক্তন মেম্বারের যাবজ্জীবন

# নিজস্ব প্রতিবেদক :-
পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার দায়ে কিশোরগঞ্জে সাবেক ইউপি মেম্বারের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ ১৫ অক্টোবর বুধবার কিশোরগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেওয়ারি গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার ইসলাম উদ্দিন। জজ আদালতের পিপি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ইসলাম উদ্দিনের কাছে পার্শ্ববর্তী উত্তর ধলা চকেরবাড়ি এলাকার ব্যবসায়ী কামরুল ইসলামের টাকা পাওনা ছিল। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিকালে ইসলাম উদ্দিনের কাছে কামরুল ইসলাম টাকা চাইলে বাকবিতণ্ডার এক পর্যায়ে কামরুল ইসলামকে ইসলাম উদ্দিন ছুরিকাঘাত করেন। এসময় কামরুল ইসলামকে রক্ষায় ভাতিজা আনোয়ার ফকির এগিয়ে গেলে তার বুকেও ছুরিকাঘাত করা হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের ছোটভাই আখলাক ফকির বাদী হয়ে তাড়াইল থানায় ইসলাম উদ্দিনসহ ১৫ জনের নামে মামলা করেন। পিবিআই মামলার তদন্তশেষে একমাত্র ইসলাম উদ্দিনকে দায়ী করে একই বছর ৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ বুধবার মামলার রায়ে ইসলাম উদ্দিনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। রায়শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *