• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জেলায় ১৭২৮ আক্রান্ত হলেও এখন রোগী ২৮১, কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১২ নতুন করে সুস্থ হয়েছেন ৫৬ জন

জেলায় ১৭২৮ আক্রান্ত হলেও এখন রোগী ২৮১
কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১২
নতুন করে সুস্থ হয়েছেন ৫৬ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থও হয়েছেন নতুন করে ৫৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে পাওয়া ১৪০টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আক্রান্ত ১২ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন আর বাজিতপুরে ২ জন। সুস্থ হওয়া ৫৬ জনের মধ্যে বাজিতপুরে ২৭ জন, সদর উপজেলায় ১০ জন, করিমগঞ্জে ৯ জন, পাকুন্দিয়ায় ৯ জন ও ভৈরবে একজন। ফলে নেগেটিভ হয়েছে ১২৮টি নমুনা। শনিবার পর্যন্ত জেলায় মোট এক হাজার ৭২৯ জন আক্রান্ত হলেও এক হাজার ৪১৮ জন সুস্থ ও ৩০ জনের মৃত্যুর পর এদিন জেলায় মোট চিকিৎসাধীন রোগী ছিলেন ২৮১ জন।
শুরু থেকে শনিবার পর্যন্ত উপজেলাওয়ারি করোনা চিত্রে দেখা যায়, ভৈরবে আক্রান্ত হয়েছিলেন ৫৩২ জন, সুস্থ হয়েছেন ৪৬৬ জন, মারা গেছেন ১৩ জন, বর্তমানে রোগী আছেন ৫৩ জন। সদর উপজেলায় মোট রোগী ছিলেন ৪১৬ জন, সুস্থ হয়েছেন ৩০৬ জন, মারা গেছেন ৬ জন, বর্তমানে রোগী আছেন ১০৪ জন। বাজিতপুরে রোগী ছিলেন ১৪৮ জন, সুস্থ হয়েছেন ১২৫ জন, মারা গেছেন ২ জন, বর্তমানে রোগী আছেন ২১ জন। করিমগঞ্জে রোগী ছিলেন ১১১ জন, সুস্থ হয়েছেন ১০৪ জন, মারা গেছেন ২ জন, বর্তমানে রোগী আছেন ৫ জন। কুলিয়ারচরে রোগী ছিলেন ১০৫ জন, সুস্থ হয়েছেন ৯০ জন, মারা গেছেন একজন, বর্তমানে রোগী আছেন ১৪ জন। কটিয়াদীতে রোগী ছিলেন ১০২ জন, সুস্থ হয়েছেন ৬০ জন, মারা গেছেন একজন, বর্তমানে রোগী আছেন ৪১ জন। পাকুন্দিয়ায় রোগী ছিলেন ৮৫ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন, বর্তমানে রোগী আছেন ১৬ জন। তাড়াইলে রোগী ছিলেন ৮০ জন, সুস্থ হয়েছেন ৭৫ জন, মারা গেছেন একজন, বর্তমানে রোগী আছেন ৪ জন। হোসেনপুরে রোগী ছিলেন ৩৮ জন, সুস্থ হয়েছেন ৩৪ জন, মারা গেছেন একজন, বর্তমানে রোগী আছেন ৩ জন। মিঠামইনে রোগী ছিলেন ৩৮ জন, সুস্থ হয়েছেন ৩৫ জন, মারা গেছেন একজন, বর্তমানে রোগী আছেন ২ জন। নিকলীতে রোগী ছিলেন ৩২ জন, সুস্থ হয়েছেন ২২ জন, মারা গেছেন ২ জন, বর্তমানে রোগী আছেন ৮ জন। ইটনায় রোগী ছিলেন ৩০ জন, সুস্থ হয়েছেন ২৮ জন, বর্তমানে রোগী আছেন ২ জন। অষ্টগ্রামে রোগী ছিলেন ১২ জন, সুস্থ হয়েছেন ৪ জন, বর্তমানে রোগী আছেন ৮ জন। অর্থাৎ, জেলার ১৩ উপজেলায় শনিবার পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৭২৯ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৪১৮ জন, মারা গেছেন ৩০ জন। ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগী আছেন মোট ২৮১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *