কিশোরগঞ্জে করোনা সংক্রমণে ৭ জুলাই মারা যাওয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা কমিটির দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ হাবিবের স্মরণসভা হয়েছে। গতকাল ১১ জুলাই শনিবার বিকালে শহরের আইডিয়াল স্কুল চত্বরে সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে স্মরণসভায় সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন দীপু, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান রবিন, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট সুকান্ত সাহা, ওবায়দুল্লাহ রিয়াদ প্রমুখ আলোচনা করেন। সভায় করোনা সংক্রমিত হয়ে এ পর্যন্ত হাবিব উল্লাহসহ কিশোরগঞ্জ এবং সারাদেশে যারা মারা গেছেন, সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। সেই সঙ্গে সবাইকে সচেতন হওয়া এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়েছে।