কিশোরগঞ্জে জুয়া খেলার সময় নগদ ৩৬ হাজার ৫৮৫ টাকা ও দুই বান্ডেল তাসসহ ৭ জুয়াড়িকে র্যাব গ্রেফতার করছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, সদর উপজেলার চংশোলাকিয়া এলাকায় আমেরিকা প্রবাসী তোফায়েল হোসেনের নির্মাণাধীন বাড়িতে ১০ জুলাই শুক্রবার গভীর রাতে র্যাব অভিযান চালিয়ে চংশোলাকিয়া এলাকার মৃত আব্দুল হামিদ বাজারির ছেলে ওসমান গণি (৫৫), মৃত আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে খসরু ভূঁইয়া (৪৫), মৃত আব্দুল বারিকের ছেলে মাসুদ রানা (৪২), সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী গ্রামের মৃত আব্দুর রহিম বকতের ছেলে নজরুল ইসলাম (৫০), করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের পূর্ব হাত্রাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে আব্দুস সালাম (৩১), দক্ষিণ হাত্রাপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে কবির মিয়া (২২) ও ক্ষুদিরজঙ্গল এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে লালন মিয়াকে (২২) গ্রেফতার করেছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।