• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস
ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১১ জুলাই জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় জুমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এছাড়া সম্মেলন কক্ষে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা কনসাল্ট্যান্ট ডা. যশোদা দুলাল সাহা, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ও সহকারী পরিচালক ডা. হুসনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. হালিমা আক্তার, সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শফিক উদ্দিন, কর্শাকড়িয়াইল ইউপি চেয়ারম্যান মো. বদর উদ্দিন, রশিদাবাদ ইউনিয়নের প.প. কর্মি অনুপম শর্মা, মহিনন্দ ইউনিয়নের পরিদর্শিকা শামীমা আক্তার ঝর্ণা প্রমুখ।
জেলা প্রশাসক বলেছেন, কিশোরগঞ্জে করোনা সংক্রমণ কিছুদিন আগেও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। অনেক রোগী সুস্থ হয়েছেন। আসন্ন ঈদের সময়টা ভালভাবে মোকাবেলা করতে হবে। তিনি সবাইকে মাস্ক ব্যবহারের ওপর জোর দেয়ার জন্য আহবান জানিয়েছেন। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় অনলাইন কোরবানির মার্কেট চালু করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে। ২০৪১ এর আগেই উন্নত দেশে পরিণত করার জন্য সবাইকে কাজ করতে হবে বলে জেলা প্রশাসক উল্লেখ করেছেন। পুলিশ সুপার বলেছেন, এবার করোনা পরিস্থিতির কারণে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা করে জনসংখ্যা দিবস পালন করা যাচ্ছে না। তবে এই পরিস্থিতি থেকে সবাইকে একযোগে কাজ করেই উত্তরণ ঘটাতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে না পারলে অনেক লক্ষ্যই বাস্তবায়ন করা সম্ভব হবে না। সিভিল সার্জন বলেছেন, স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মি নিরলসভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন। যে কারণে অনেক সাফল্যও পাওয়া যাচ্ছে। এখন জেলায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চারটি হাইক্লো নেজাল ক্যানোলা স্থাপন করায় এখানে করোনা রোগীদের চিকিৎসায় অনেক সাফল্য পাওয়া যাচ্ছে। তা নাহলে মৃত্যুর সংখ্যা হয়ত আরো বাড়তে পারতো। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণে কাজ করার জন্য সবাইকে আহবান জানিয়েছেন। আলোচনা সভা থেকে করোনাকালে গর্ভধারণে মায়েদের নিরুৎসাহিত করার জন্য কাজ করার আহবান জানানো হয়েছে। এছাড়া এই সময়কালে সিজারিয়ান প্রসবের সংখ্যাও অনেক কমেছে বলে জানানো হয়। জেলা প্রশাসক সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগকে একটি গাড়ি উপহার দেওয়ার কারণে এখন বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি ও কিশোরীদের স্বাস্থ্যসেবা দেয়া যাচ্ছে বলেও সভায় জানানো হয়।
আলোচনা শেষে বিগত এক বছরের কাজের সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সদর উপজেলায় ৮ ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়। জেলায় শ্রেষ্ঠ উপজেলা হয়েছে সদর উপজেলা। জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন হয়েছে সদর উাজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র।কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সদর উপজেলা পরিষদ ও শ্রেষ্ঠ সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। – পূর্বকণ্ঠ

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *