• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

 ভৈরবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

 ভৈরবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

# মিলাদ হোসেন অপু :-

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। মহামারি কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। ১১ জুলাই শনিবার উপজেলা পরিষদে পরিবার পরিকল্পনা অফিস প্রাঙ্গণে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপন করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাফি উদ্দিন এর সভাপতিত্বে ভৈরবে ৩টি প্রতিষ্ঠান ও ৪ জনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কৃতদের মাঝে রয়েছেন, শিবপুর ইউনিয়ন ৩/ক ইউনিট শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী রওশন আরা বেগম, একই ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শীকা শাহিদা আক্তার, পরিদর্শক মোজাহিদ, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হাবিবুর রহমান।
এছাড়াও শিবপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শিবপুর ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়নে পুরস্কৃত করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছা সেবী সংস্থা (সিবিডি ভিত্তিক)-সূর্যের হাসি ক্লিনিক, সূর্যের হাসি নেটওয়ার্ক, ভৈরব আরবানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করা হয়।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাফি উদ্দিন বলেন, বিশ্বময় ছড়িয়ে পড়া কোডিভ-১৯ এর জন্য পুরো পৃথিবী আজ বিপর্যস্থ। করোনা ভাইরাসের জন্য দেশে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ব্যবস্থা মারাত্মক জটিলতা সম্মুখীন হয়েছে। পরিবার পরিকল্পনা সামগ্রীও রয়েছে এর মধ্যে। দেশে লক ডাউন পরিস্থিতিতে শুধুমাত্র কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। বিশ্ব জনসংখ্যা দিবসে নারী ও কিশোরীদের উপর গুরুত্ব দেয়া হয়েছে অধিক। জনসংখ্যা রোধে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সকলের প্রতি স্বাস্থ্য সচেতন হওয়ার ও নিয়মিত মাস্ক পড়ার আহ্বান জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জুম ভিডিওর মাধ্যমে সংযুক্ত হয়ে পুরস্কৃতদের অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা ও নিয়মিত মাস্ক পড়তে আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *