• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৯ সুস্থ ৮, মারা গেছেন এক পুলিশ সদস্য

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৯
সুস্থ ৮, মারা গেছেন এক পুলিশ সদস্য

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়েছেন ৮ জন, আর মারা গেছেন ভৈরব হাইওয়ে পুলিশের এক সদস্য। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে পাওয়া ১১২টি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে আছেন বাজিতপুরে ৭ জন, পাকুন্দিয়ায় ৪ জন, ভৈরবে ৩ জন, কুলিয়ারচরে ২ জন এবং সদর উপজেলা, হোসেনপুর ও নিকলীতে একজন করে। নেগেটিভ হয়েছে ৯৩টি নমুনা। আর সুস্থ হওয়া ৮ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ৫ জন, আর ভৈরবে ৩ জন। জেলায় এ পর্যন্ত এক হাজার ৭১৭ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৩৬২ জন, আর মারা গেছেন ৩০ জন। ফলে শুক্রবার জেলায় চিকিৎসাধীন মোট রোগি ছিলেন ৩২৫ জন। জেলায় শুক্রবার পর্যন্ত ১৩ হাজার ৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *