• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে করোনা কেড়ে নিল পুুলিশ সদস্যের প্রাণ

ভৈরবে করোনা কেড়ে নিল
পুুলিশ সদস্যের প্রাণ

# মো. আল আমিন টিটু :-

কিশোরগঞ্জের ভৈরবে করোনা কেড়ে নিল হাইওয়ে থানা পুলিশের এক সদস্যের প্রাণ। করোনা যুদ্ধে প্রাণ হারানো পুলিশ সদস্যের নাম শফিকু ইসলাম (৫১)। তিনি হাইওয়ে পুলিশের গাড়ি চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আজ শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফলে এ নিয়ে উপজেলায় মহামারী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাড়িঁয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার, পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।
হাইওয়ে পুলিশ জানায়, গেল ১৮ জুন তার দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে শহরের ট্রমা হাসপাতালে গিয়ে নমুনা দেন। পরের দিন শফিকুল ইসলামের অবস্থা অবনতি হলে অর্থাৎ শরীরে প্রচন্ড জ্বর অনুভব করলে তাকে দ্রুত রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। এর চারদিন পর গেল ২২ জুন তার রির্পোটে করোনা পজেটিভ আসে। ফলে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর জেলার রায়পুরা উপজেলায়।
পুুলিশ সদস্য শফিকুল ইসলামের মৃত্যুতে ভৈরবে দায়িত্বরত সকল পুুলিশ সদস্যসহ দেশের পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান, ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *