• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে অনলাইন গুরুর হাট ধান-চল সংগ্রহ নিয়ে জুমে সভা

কিশোরগঞ্জে অনলাইন গুরুর হাট
ধান-চল সংগ্রহ নিয়ে জুমে সভা

# মোস্তফা কামাল :-

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অনলাইন গুরুর হাট ও অস্থায়ী গরুর হাট, ধান-চাল সংগ্রহের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসন জুম প্রযুক্তিতে সভা করেছে। আজ ৯ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ সভায় সংযুক্ত হয়েছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপ-সচিব দুলাল চন্দ্র সুত্রধর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গেলাম মোস্তফা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সকল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সকল উপজেলা সমাজসেবা কর্মকর্ত।
সভায় ধান-চাল সংগ্রহের পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যকম জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলার অস্থায়ী গরুর হাট ও অনলাইন গরুর হাট ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। মানবিক সহায়তা তালিকা সংশোধন, সার্বিক বন্যা পরিস্থিতি, ই-ফাইলিং জোরদারকরণ, মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালত জোরদারকরণ, মুক্তিযোদ্ধাদের এসআইএস সংক্রান্ত তথ্য সংযোজন এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *