• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে উপজেলা উন্নয়ন তহবিল থেকে বেঞ্চ বিতরণ

ভৈরবে উপজেলা উন্নয়ন
তহবিল থেকে বেঞ্চ বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে উপজেলা উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে এ বেঞ্চ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন।
জানা যায়, ভৈরব উপজেলার ৪টি প্রতিষ্ঠানে ১৮ জোড়া বেঞ্চ বিতরণ করা হবে। এর মধ্যে বৃহস্পতিবার ৩টি প্রতিষ্ঠানে ১৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেসরকারি ছাগাইয়া হেলাল উদ্দিন প্রাথমিক বিদ্যালয়কে ৪ জোড়া, তেয়ারীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫ জোড়া, মানিকদী নতুন বাজার চাইল্ড কেয়ার শিশু নিকেতনকে ৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়। এরমধ্যে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩ জোড়া বেঞ্চ রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা বসার জন্য বেঞ্চ খুব গুরুত্বপূর্ণ উপকরণ। ভৈরব উপজেলা উন্নয়ন তহবিল থেকে তিনটি প্রতিষ্ঠানে ১৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। এছাড়াও আরো ১টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেঞ্চ রাখা হয়েছে। পর্যায়ক্রমে ভৈরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চাহিদা অনুযায়ী উপজেলার পক্ষ থেকে বেঞ্চ বিতরণ অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *