• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ভৈরবে একটি সমিতিকে ট্রাক ও ব্যক্তিকে বরফ কল স্থাপনে সরকারের অনুদান প্রদান

ভৈরবে একটি সমিতিকে ট্রাক ও ব্যক্তিকে
বরফ কল স্থাপনে সরকারের অনুদান প্রদান

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন সমিতি ও সমিতির এক উদ্যোক্তাকে এনএটিপি-২, মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচার ইনোভেশন ফান্ড-৩ (এআইএফ-৩) এর অনুদানপ্রাপ্ত উপ-প্রকল্প থেকে সমিতিকে ট্রাক ও উদ্যোক্তাকে বরফ কল স্থাপনের সরঞ্জামাদী দেয়া হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ ট্রাক ও বরফ কল স্থাপনের সরঞ্জামাদী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লুতিফুর রহমান।
জানা যায়, ভৈরব উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন সমিতির ৭৫০ জন সদস্য রয়েছে। এ সমিতির উন্নয়ন কাজে ব্যবহারের জন্য এনএটিপি-২, মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচার ইনোভেশন ফান্ড-৩ (এআইএফ-৩) এর অনুদানপ্রাপ্ত উপ-প্রকল্প থেকে ৫ লক্ষ টাকা এবং সমিতি থেকে ৫ লক্ষ টাকা মোট ১০ লক্ষ টাকা ট্রাক ক্রয়ের জন্য দেয়া হয়েছে। এছাড়া একই প্রকল্পের ভৈরব পলতাকান্দা মেসার্স সততা বরফ মিলের মালিক মো. ইব্রাহিমকে ২ লক্ষ ১০ হাজার টাকা এবং তার ব্যক্তিগত তহবিল থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা মোট ৪ লক্ষ ২০ হাজার টাকা বরফ কল স্থাপনের জন্য দেয়া হয়েছে।
এবিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা লুতিফুর রহমান বলেন, মৎস্য খাতে উন্নয়নের জন্য ভৈরব উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন সমিতিকে একটি ট্রাক ও ওই সমিতির একজন উদ্যোক্তাকে বরফ কল স্থাপনের জন্য অনুদান দেয়া হয়েছে। এবং পর্যায়ক্রমে ভৈরবে এ অনুদান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *