কিশোরগঞ্জে নতুন ১৭ জনের করোনা ধরা পড়েছে। আবার সংক্রমিত ১৮ জন সুস্থও হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৮ জুলাই বুধবার রাতে পাওয়া ১৬৩টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ৯ জন, পাকুন্দিয়া, ভৈরব ও বাজিতপুরে ২ জন করে, আর হোসেনপুর ও মিঠামইনে একজন করে। পুরনো এক রোগীর নমুনা আবারও পজিটিভ এসেছে। ফলে নেগিটিভ হয়েছে ১৪৫টি নমুনা। বুধবার জেলায় সংক্রমিত ৩১৬ জন চিকিৎসাধীন ছিলেন। জেলায় বুধবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৭৭ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৩৩৩ জন, আর মারা গেছেনে ২৯ জন। ইদানিং জেলায় সংক্রমণ কিছুটা কমে আসলেও সদর উপজেলায় সংক্রমণের হার কিছুটা বেশি পরিলক্ষিত হচ্ছে।