• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৪ সুস্থ হয়েছেন ২৭ জন, মৃত্যু একজনের

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৪
সুস্থ হয়েছেন ২৭ জন, মৃত্যু একজনের

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন নতুন ২৭ জন। আর মারাও গেছেন আরো একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৭ জুলাই মঙ্গলবার রাতে পাওয়া ১৭১টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন করে সদর উপজেলায় ৪ জন, কটিয়াদীতে ৩ জন, পাকুন্দিয়া, কুলিয়ারচর ও বাজিতপুরে ২ জন করে এবং করিমগঞ্জে একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া এদিন পুরনো এক রোগী ও অন্য জেলা থেকে সংক্রমিত এক রোগীর নমুনাও পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ১৫৫টি নমুনা। এদিন সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে আছেন মিঠামইনে ৬ জন, সদর উপজেলায় ৫ জন, বাজিতপুরে ৪ জন, কটিয়াদী ও ইটনায় ৩ জন করে, করিমগঞ্জ, ভৈরব ও নিকলীতে ২ জন করে। মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হাবিব উল্লাহ নামে জেলা শহরের এক হোমিও চিকিৎসক মারা গেছেন। মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬০ জন, মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৫ জন, মারা গেছেন মোট ২৯ জন। এদিন মোট চিকিৎসাধীন রোগী ছিলেন ৩১৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *