• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী
বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

# নিজস্ব প্রতিবেদক :-
একাত্তরে একাই বুদ্ধিমত্তার ফাঁদে ফেলে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন ৫ রাজাকারকে। নিকলী উপজেলার গুরই গ্রামের সেই বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম (৭৫) ১৭ জুন মঙ্গলবার ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে বাড়িতেই মারা গেছেন।
মঙ্গলবার বিকালে তাঁকে নিকলীর ইউএনও রেহানা মজুমদার মুক্তি ও নিকলী থানার ওসি কাজী আরিফের নেতৃত্বে স্থানীয় ঈদগায় গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর গুরই শাহী মসজিদ সংলগ্ন গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
এসময় নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক খান আবীর, বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিম, সখিনার বোনের ছেলে মোখলেসুর রহমান ও নাতি সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, সখিনা বেগমের স্বামী-সন্তান নেই। এই অজ পাড়াগাঁয়ের একজন স্বল্পশিক্ষিত নারী যেভাবে ৫ জন রাজাকার হত্যা করেছেন, হানাদারদের ক্যাম্প রেকি করে যেভাবে মুক্তিযোদ্ধাদের তথ্য সরবরাহ করতেন, তা ছিল অভাবনীয়। তাঁর জন্য এলাকাবাসী গর্বিত। সখিনার এক ভাগনে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান যুদ্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। তাঁরা সখিনার কবরটি বিশেষভাবে সংরক্ষিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
এদিকে নিকলীর ইউএনও রেহানা মজুমদার মুক্তি গার্ড অফ অনার শেষে এক প্রতিক্রিয়ায় বলেন, সখিনা বেগমদের মত বীর মুক্তিযোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তিনি সখিনার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *