• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লক্ষাধিক টাকার জরিমানা

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতের
দুই লক্ষাধিক টাকার জরিমানা

# মোস্তফা কামাল :-

করোনার বিস্তার মোকাবেলা, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ এবং নকল মাস্ক বিক্রিসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালত ২ লাখ ১৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছেন। আজ ৭ জুলাই মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলাসহ সারা জেলায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার নীলগঞ্জ বাজারের দিনা মেডিক্যাল হলে অভিযান চালিয়ে নবায়নহীন লাইসেন্স, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিম্নমানের মাস্ক বিক্রি করায় ড্রাগ অ্যাক্ট-১৯৪০ এর ১৮ ধারা লংঘনের দায়ে এই আইনের ২৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ওই বাজারের আরো দুই ওষুধের দোকানকেও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক ফুয়ারা ইসলাম ও পুলিশ বিভাগ সহায়তা করে। এছাড়া সারা জেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ১০৬ জনের কাছ থেকে এক লাখ ৪৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *