• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৫ সুস্থ হয়েছেন নতুন ৪৪ জন রোগী

ভৈরবে আক্রান্ত সর্বোচ্চ, সদরে বর্তমানে রোগী সর্বোচ্চ
কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ১৫
সুস্থ হয়েছেন নতুন ৪৪ জন রোগী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করে ১৫ জনের করোনা ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ৬৪৬ জন। এদের মধ্যে ভৈরবে জেলার সর্বোচ্চ ৪৪১ জন আক্রান্ত হলেও অধিকাংশ সুস্থ হয়ে বর্তামানে রোগী আছেন ৬৪ জন। তবে ভৈরবে মারাও গেছেন জেলার সর্বোচ্চ ১২ জন। অন্যদিকে সদর উপজেলায় জেলার দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৫ জন আক্রান্ত হলেও বর্তমানে রোগী আছেন জেলার সর্বোচ্চ ৯৯ জন। সদর উপজেলায় মারা গেছেন ৫ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৬ জুলাই সোমবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম হাসপাতাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ১৮৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৯ জন, করিমগঞ্জে ৩ জন, ভৈরবে ২ জন ও নিকলীতে ১ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া পুরনো তিন রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ১৭০টি নমুনা। এদিন সুস্থ হয়েছেন ৪৪ জন। এরা হলেন, বাজিতপুরে ১২ জন, কটিয়াদীতে ১০ জন, সদর উপজেলায় ৭ জন, তাড়াইলে ৬ জন, পাকুন্দিয়ায় ৫ জন, ভৈরবে ৩ জন ও হোসেনপুরে একজন। এদিন নিকলী ও বাজিতপুরে একজন করে মৃত্যুর খবরও রয়েছে। জেলায় এখন মোট রোগী আছেন ৩৩০ জন, আর মারা গেছেন মোট ২৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *