• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জেলা প্রশাসন থেকে বাজিতপুর খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম পরিদর্শন

জেলা প্রশাসন থেকে বাজিতপুর খাদ্য
গুদামে ধান সংগ্রহ কার্যক্রম পরিদর্শন

# নিজস্ব প্রতিবেদক :-

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ আজ ৬ জুলাই সোমবার সরারচরে বাজিতপুরের খাদ্য গুদাম পরিদর্শন করেছেন। ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোশাররফ হোসেন ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিটন মিয়ার উপস্থিতিতে তিনি সরকারের ধান সংগ্রহের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করেন এবং যথাসময়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। এরপর তিনি বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। এসময় উপজেলা চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সমবায় কার্যালয়ের হাজিরা রেজিস্টার পর্যবেক্ষণসহ অন্যান্য কার্যক্রমের খোঁজখবর নেন। শেষে তিনি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সেখানেও ধান-চাল সংগ্রহের অগ্রগতির খোঁজখবর নেন এবং যথাসময়ে লক্ষ্যমাত্রা পূরণের তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *