• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

হোসেনপুরে সার্কেল অফিস বাতিল না করার প্রতিবাদে মানবন্ধন

হোসেনপুরে সার্কেল অফিস বাতিল
না করার প্রতিবাদে মানবন্ধন

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে সহকারী পুলিশ সুপারের কার্যালয় (সার্কেল অফিস) বাতিল না করার প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।
৬ জুলাই সোমবার সকালে হোসেনপুর উপজেলা সদরের হাসপাতাল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করে এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৮৪ সনে হোসেনপুর উপজেলায় আইন শৃংখলার পরিস্থিতি চরম অবনতি হওয়ার কারণে সার্কেল অফিসের কার্যক্রম শুরু হয়।
বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপারের আন্তরিকতার কারণে আগের তুলনায় আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
বক্তারা অবিলম্বে সার্কেল অফিস অন্যত্র সরানোর সিদ্ধান্ত বাতিল করে হোসেনপুর উপজেলা সদরে পুনবহালের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জোড় দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *