কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া সামগ্রির ব্যবসা প্রতিষ্ঠান খেলাঘরের মালিক হারুন-অর রশিদ (৭০) আর নেই। তিনি আজ ৫ জুলাই সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরতলির বয়লা এলাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ সোমবার তাকে এলাকার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।