• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

হত্যা মামলার আসামী হওয়ায় পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বরখাস্ত

হত্যা মামলার আসামী হওয়ায়
পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান
রফিকুল ইসলাম রেনু বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :-

একটি হত্যা মামলার আসামী হওয়ায় পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রেনুকে বরখাস্ত করা হয়েছে। আজ ৫ জুলাই দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই বরখাস্তের আদেশ এসে পৌঁছেছে। উল্লেখ্য, পাকুন্দিয়ার ষাটকাহন গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ওমর ফারুক সেলিমকে ১৯৯২ সালের ১৮ জুন তার গ্রামের পাশে সিংগুয়া নদীর পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় মামলা হলে রফিকুল ইসলাম রেনুসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল হয়। মামলাটি বর্তমানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতে বিচারাধীন আছে। অবশ্য এই হত্যা মামলা চলাকালেই রফিকুল ইসলাম রেনু এর আগে পাকুন্দিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে বক্তব্য জানার জন্য রফিকুল ইসলাম রেনুকে একাধিকবার ফোন করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *