• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে যানজট নিরসনের লক্ষ্যে জুম প্রযুক্তিতে সভা

কিশোরগঞ্জে যানজট নিরসনের
লক্ষ্যে জুম প্রযুক্তিতে সভা

নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরে বেশ কয়েক বছর ধরে তীব্র যানজট চলছে। বিশেষ করে মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিক্সর ভিড়ে শহরে চলছিল এক ধরনের অচলাবস্থা। এর প্রেক্ষিতে জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রায় বছরখানেক ধরে ৬শ’ অটোরিক্সাকে হলুদ রং করে পৌরসভার লগোসংবলিত স্টিকার দিয়ে পৌর এলাকায় চলাচলের অনুমোদন দেয়া হয়। আর বাকি অটোরিক্সাগুলোকে পৌর এলাকার বাইরে চলাচলের নির্দেশনা দেয়া হয়। এর ফলে যানজট কিছুটা হ্রাস পেয়েছিল। কিন্তু এখন করোনা মহামারির সময়েও শহরে তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে অননুমোদিত যানবাহনের কারণে কেবল যানজটই নয়, করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়িয়ে তুলেছে।
এর প্রেক্ষিতে আজ ৫ জুলাই রোববার সকাল ১১টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে যানজট নিরসনের উপায় অনুসন্ধানে জুম প্রযুক্তিতে সভা হয়েছে। জুমে সংযুক্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অনির্বাণ চৌধুরী, পৌরসভার সচিব হাসান জাকির বাপ্পী, বিআরটিএ’র সহকারি পরিচালক মো. বখতিয়ার উদ্দিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, ট্রাফিক পরিদর্শক ফারুক বিশ্বাস, মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। সভায় পৌর এলাকায় প্রবেশের ২০টি পয়েন্টে প্রাশাসন ও আইন শৃংখলা বাহিনীর চলমান নজরদারি ও ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানানো হয়। এছাড়া ১৪টি প্রবেশ মুখে ইউনিয়ন পর্যায়ের অটোরিক্সাগুলোর জন্য স্ট্যান্ড নির্মাণ, বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজির জন্য স্ট্যান্ড নির্মাণ, শহরে অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব আলোচনার প্রেক্ষিতে জেলা আইন শৃংখলা কমিটির কাছে সুপারিশমালা পেশ করা হবে। আইন শৃংখলা কমিটি এ ব্যাপারে যে ধরনের সিদ্ধান্ত দেবে, তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *