কিশোরগঞ্জে কৃষক লীগের বৃক্ষরোপন ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। আজ ৪ জুলাই শনিবার দুপুরে জেলা সদরের আখড়াবাজার সেতু এলাকায় তিনি অর্জুন, বয়রা ও কাঠবাদামের চারা রোপন ও মানুষের মাঝে বিনামুল্যে চারা বিতরণ করে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ। মুজিব বর্ষে কৃষক লীগ সদর উপজেলায় দুই হাজার চারা রোপন করবে, আর অন্যান্য উপজেলায় এক হাজার করে চারা রোপন করবে বলে জানিয়েছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
