কিশোরগঞ্জে সরকারি পরিবহন পুলের গাড়িচালক, স্পিডবোট চালক, মেকানিক ও হেলপারদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মশালা আজ ৪ জুলাই শনিবার জুম প্রযুক্তিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো, মোস্তাফিজুর রহমান, এনডিসি মীর আল কামাহ তমাল, বিআরটিএ’র মটরযান পরিদর্শক ফয়েজ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. ফারুক বিশ্বাস প্রমুখ। কর্মশালায় চালকসহ সংশ্লিষ্টদের যথাযথ আচরণ, শোভন পোশাক, পেশাগত জ্ঞান, শৃংখলা, ট্রাফিক চিহ্ন ও সংকেত, যানবাহনের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়।