কিশোরগঞ্জ শহরের আঠারবাড়ির কাচারি মোড়ে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জ শহরের ৭টি এলাকায় রোভার ও স্কাউটের পক্ষ থেকে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে জেলা রোভার সম্পাদক কামরুল আহসান, যুগ্ম-সম্পাদক সালমা হক, জেলা স্কাউট সম্পাদক আব্দুল আউয়াল মুন্না, সহকারী কমিশনার কোহিনূর আফজাল, রোভার লিডার সুখরঞ্জন, লিনা নাজনীন তালুকদার, অ্যাডভোকেট স্বপন সরকার, হাবিবা আক্তার রিপা, জেলা স্কাউটের কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম প্রমুখের নেতৃত্বে রোভার স্কাউট কর্মীরা শহরের আঠারবাড়ির কাচারি মোড়, কালিবাড়ি মোড়, বটতলা মোড়, নগুয়া মোড়, জাহাঙ্গীরের মোড়, একরামপুর মোড় ও শোলাকিয়া গাছবাজার এলাকায় রিকশাচালক ও অটোরিকশাচালকদের মাঝে সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।