• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ৩১ নতুন সুস্থ হয়েছেন ২০ জন রোগী

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ৩১
নতুন সুস্থ হয়েছেন ২০ জন রোগী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন করে ৩১ জনের করোনা ধরা পড়েছে। নতুন সুস্থও হয়েছেন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৩ জুলাই শুক্রবার রাতে মহাখালীর আইপিএইচ, আইইডিসিআর ও কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাওয়া ২৪০টি নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে সদর উপজেলায় ১৪, বাজিতপুরে ১১, পাকুন্দিয়ায় ৩, কটিয়াদীতে ২ ও নিকলীতে একজন। এর বাইরে পুরনো এক রোগী ও অন্য জেলার এক রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ২০৭টি নমুনা। আর ২০ জন সুস্থ হওয়ার মধ্যে ভৈরবে ১৪, মিঠামইনে ৩, ইটনায় ২ ও কুলিয়ারচরে একজন। শুক্রবার জেলায় মোট করোনা রোগী ছিলেন ৪৫০ জন। এর বাইরে অন্য জেলায় সংক্রমিত হওয়া দু’জনসহ আরো ৮ সন্দেহভাজন রোগী আইসোলেশনে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *