কিশোরগঞ্জে নতুন ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব ও মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে বৃহস্পতিবার রাতে পাওয়া ২৩৫টি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন করে সদর উপজেলায় ১০ জন, করিমগঞ্জ, নিকলী ও ভৈরবে ৪ জন করে, তাড়াইল ও কটিয়াদীতে ২ জন করে, আর কুলিয়ারচরে একজন আক্রান্ত হয়েছেন। তবে পুরনো দু’জন রোগির নমুনাও পুনরায় পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ২০৬টি নমুনা। এদিন সুস্থ হওয়া ৮৫ জনের মধ্যে আছেন ভৈরবে ৬১, সদর উপজেলায় ১২, কুলিয়ারচরে ৬, করিমগঞ্জ ও পাকুন্দিয়ায় ৩ জন করে। বৃহস্পতিবার আইসোলেশনে ছিলেন ৪৪৮ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ৩০ জন। তবে বৃহস্পতিবর পর্যন্ত গত তিন দিনে নতুন আক্রান্ত হয়েছেন ১১৬ জন, আর সুস্থ হয়েছেন ৩০৯ জন।