• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জ পিসিআর ল্যাবে তিন শিফটে পরীক্ষা শুরু

কিশোরগঞ্জ পিসিআর ল্যাবে
তিন শিফটে পরীক্ষা শুরু

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১ জুলাই বুধবার থেকে তিন শিফটে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এর ফলে এখন প্রতিদিন এখানেই ২৮২টি নমুনার পরীক্ষা করা যাবে। বুধবার পরীক্ষা হয়েছে ২৭৮টি নমুনার। গত ৩১ মে ল্যাবটির যাত্রা শুরু হয়। প্রতি শিফটে ৯৪টি নমুনা পরীক্ষার ক্যাপাসিটি রয়েছে। জনবল সঙ্কটের কারণে প্রথম এক শিফটের পরীক্ষা দিয়েই ল্যাবটি যাত্রা শুরু করে। জেলায় অনেক বেশি সংখ্যক নমুনা সংগ্রহ করা হয় বলে বাকি নমুনাগুলো মহাখালীর আইপিএইচ ল্যাবে পরীক্ষা করানো হতো। ফলাফল পেতে এক সপ্তাহেরও বেশি সময় লেগে যেত। তবে জনবল সংগ্রহ করে গত ২৮ জুন প্রথম কিশোরগঞ্জের ল্যাবে দুই শিফটে পরীক্ষা শুরু হয়। আর বুধবার থেকে তিন শিফটে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, তিনি ৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছোসেবী নিয়োগ দিয়েছেন। আর পূর্বের নিয়োগকৃত কর্মীরা আগের চেয়ে সময় বেশি দিচ্ছেন। যে কারণে তিন শিফটে নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে। এখন নমুনা পরীক্ষার ফল পেতে দীর্ঘসূত্রিতার অনেকটাই অবসান হবে বলে তিনি মনে করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *