• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ৩২ নতুন সুস্থ হয়েছেন আরো ১০৩ জন

কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ৩২
নতুন সুস্থ হয়েছেন আরো ১০৩ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন আরো ৩২ করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন ১০৩ জন সুস্থও হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ১ জুলাই বুধবার রাতে পাওয়া ২৭৮টি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন করে সদর উপজেলায় ১৫ জন, ভৈরবে ৬ জন, পাকুন্দিয়ায় ৩ জন, করিমগঞ্জ, কটিয়াদী ও অষ্টগ্রামে ২ জন করে এবং কুলিয়ারচর ও নিকলীতে একজন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া পুরনো দুই রোগীর নমুনাও আবার পজিটিভ এসেছে। ফলে নেগেটিভ হয়েছে ২৪৪টি নমুনা। বুধবার সুস্থ হওয়া ১০৩ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৪৬, কটিয়াদীতে ২৬, বাজিতপুরে ১২, তাড়াইলে ৭, কুলিয়ারচরে ৫, পাকুন্দিয়ায় ৪, ভৈরবে ২ ও নিকলীতে একজন। বুধবার আইসোলেশনে ছিলেন ৫০৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৫৯ জন, আর হোম আইসোলেশনে ৪৪৬ জন। এদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন ৩০ জন। বুধবার পর্যন্ত জেলায় মোট সংক্রমিত হয়েছেন এক হাজার ৫৫২ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৩১ জন, আর মারা গেছেন ২৪ জন।
বুধবার পর্যন্ত উপজেলাওয়ারি আক্রান্তের সংখ্যানুক্রমিক হিসাবে দেখা গেছে, ভৈরবে মোট আক্রান্ত হয়েছেন ৫১৬ জন, সুস্থ হয়েছেন ৩৪৫ জন, মারা গেছেন ১০ জন। সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন, সুস্থ হয়েছেন ২১০ জন, মারা গেছেন ৫ জন। বাজিতপুরে আক্রান্ত হয়েছেন ১২২ জন, সুস্থ হয়েছেন ৭৫ জন, মারা গেছেন ১ জন। করিমগঞ্জে আক্রান্ত হয়েছেন ১০৩ জন, সুস্থ হয়েছেন ৮০ জন, মারা গেছেন ২ জন। কুলিয়ারচরে আক্রান্ত হয়েছেন ১০০ জন, সুস্থ হয়েছেন ৭৫ জন, মারা গেছেন ১ জন। কটিয়াদীতে আক্রান্ত হয়েছেন ৯০ জন, সুস্থ হয়েছেন ৪১ জন, মারা গেছেন ১ জন। তাড়াইলে আক্রান্ত হয়েছেন ৭৬ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন, মারা গেছেন ১ জন। পাকুন্দিয়ায় আক্রান্ত হয়েছেন ৭১ জন, সুস্থ হয়েছেন ৪৪ জন। মিঠামইনে আক্রান্ত হয়েছেন ৩৭ জন, সুস্থ হয়েছেন ২৬ জন, মারা গেছেন ১ জন। হোসেনপুরে আক্রান্ত হয়েছেন ৩৬ জন, সুস্থ হয়েছেন ২৩ জন, মারা গেছেন ১ জন। ইটনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন, সুস্থ হয়েছেন ২৩ জন। নিকলীতে আক্রান্ত হয়েছেন ২৫ জন, সুস্থ হয়েছেন ১৬ জন, মারা গেছেন ১ জন। অষ্টগ্রামে আক্রান্ত হয়েছেন ১২ জন, সুস্থ হয়েছেন ৪ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *