• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা মুহাম্মদ কাইসার হামিদ এর মাতা আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-
দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা ও কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মাদ কাইসার হামিদ এর মাতা ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মরহুম মো. আবদুল হাই এঁর স্ত্রী আনোয়ারা খাতুন আর নেই (ইন্না-লিল্লাহে
……রাজেউন)।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৪ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মরহুমার মৃত্যুতে উপজেলার সাংবাদিক সমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *