• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জেলায় মৃত্যুহার ১.৫৮, সুস্থতার হার ৬০.৮৬ ভাগ, কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ৫৭ সদরে ২৩, সুস্থ হয়েছেন ১২১ জন

জেলায় মৃত্যুহার ১.৫৮, সুস্থতার হার ৬০.৮৬ ভাগ
কিশোরগঞ্জে নতুন করোনা রোগী ৫৭
সদরে ২৩, সুস্থ হয়েছেন ১২১ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন নতুন ৫৭ জন। সর্বোচ্চ ২৩ জন আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। নতুন সুস্থ হয়েছেন ১২১ জন। সুস্থও হয়েছেন সদর উপজেলায় সর্বোচ্চ ৫৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ, আইইডিসিআর ও কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ৩০ জুন মঙ্গলবার রাতে পাওয়া ৩৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ২৩, ভৈরবে ৮, করিমগঞ্জে ৬, কুলিয়ারচরে ৫, পাকুন্দিয়ায় ৪, কটিয়াদীতে ৩, বাজিতপুরে ৩ এবং হোসেনপুর, তাড়াইল, নিকলী, ইটনা ও মিঠামইনে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন পুরনো ১১ রোগীর নমুনাও পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৩২৬টি নমুনা। মঙ্গলবার সুস্থ হওয়া ১২১ জনের মধ্যে সদর উপজেলায় ৫৬, বাজিতপুরে ২৪, ভৈরবে ১৭, নিকলীতে ৯, হোসেনপুরে ৫, করিমগঞ্জে ৫, তাড়াইলে ৩ এবং ইটনায় ২ জন। মঙ্গলবার কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার আইসোলেশনে ছিলেন ৫৭৬ জন, কোয়ারেন্টিনে ছিলেন ৫০ জন। সৈয়দ নজরুল হাসপাতালে আইসিইউ-তে রয়েছেন তিনজন। জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট রোগী দেড় সহস্রাধিক ছাড়িয়ে এক হাজার ৫২০ জনে উন্নীত হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২৫ জন, আর মারা গেছেন ২৪ জন। জেলায় মোট আক্রান্তের বিবেচনায় সুস্থ হয়েছেন শতকরা ৬০ দশমিক ৮৬ জন। মোট আক্রান্তের বিবেচনায় মারা গেছেন শতকরা ১ দশমিক ৫৮ জন। মঙ্গলবার নতুন ৩৮৩টি নমুনার বিবেচনায় আক্রান্তের হার শতকরা ১৪ দশমিক ৮৮ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *