ভৈরব পৌরসভার সাড়ে ৭৭
কোটি টাকা বাজেট ঘোষণা
# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২০১৯-২০২০ বছরের চেয়ে ১৫ কোটি টাকা বেশি বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সন্ধ্যায় পৌর মেয়রের অফিস কক্ষে সংবাদ সম্মেলনে ৭৭ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার ১৩১ টাকা ৩৬ পয়সা বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।
বাজেট ঘোষণায় মোট আয় ৭৭ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ১৩১ টাকা ৩৬ পয়সার মধ্যে রাজস্ব আয় ২২ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ১০৭ টাকা ১৬ পয়সা, উন্নয়ন সহায়তা তহবিল হিসাব থেকে আয় ৫৩ কোটি ২৫ লাখ টাকা ও পানি সরবারাহ শাখা থেকে আয় ১ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ২৪ টাকা ২০ পয়সা। তবে এবছরেও বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. দুলাল উদ্দিন, সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন প্রমুখ। প্রস্তাবিত বাজেট ঘোষণার পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র।