• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে ডিজিটাল মেলার সেমিনার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরির তাগিদ

কিশোরগঞ্জে ডিজিটাল মেলার সেমিনার
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে
সোনার মানুষ তৈরির তাগিদ

# নিজস্ব প্রতিবেদক :-

দেশের ৬৪ জেলায় এবারের ডিজিটাল মেলা-২০২০ অনলাইনে আয়োজন করা হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এ-টু-আই’র সহযোগিতায় ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার জন্য অনলাইনে ডিজিটাল মেলার আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টা থেকে আড়াই ঘন্টাব্যাপী জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যেমে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা শিক্ষা কর্মকর্তা মো জুলফিকার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে সেমিনারে সংযুক্ত ছিলেন সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমান আলী, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. নাদিরুজ্জামান, জেলা রোভার সম্পাদক কামরুল আহসান, বিভিন্ন স্কুল-কলেজের প্রতিনিধিবৃন্দ ও কয়েকজন ডিজিটাল উদ্যোক্তা।
সেমিনারের প্রবন্ধে বলা হয়, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠার কথা বলেছিলেন। আর সোনার বাংলা গড়ে তোলার জন্য সোনার মানুষের প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন। তবে আমরা এখনো সোনার মানুষ হতে পারিনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে বলে প্রবন্ধে তাগিদ ব্যক্ত করা হয়। ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের মেন্ডেট ঘোষণা করা হয়েছিল। ফলে এখন ১২ ডিসেম্বর জাতীয় আইসিটি দিবস পালন করা হয় বলেও প্রবন্ধে উল্লেখ করা হয়। প্রবন্ধে আরো বলা হয়, বাংলাদেশের ভূমি পৃথিবীর এক হাজার ভাগের এক ভাগ, জনসংখ্যা এক হাজার ভাগের ২৪ ভাগ। তবে প্রাকৃতিক সম্পদের চেয়ে মানবসম্পদই বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রবন্ধে আরো বলা হয়, জাপানের প্রাকৃতিক সম্পদ নেই, তাদের আছে প্রাকৃতিক দুর্যোগ। তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাঁচামাল এনে উৎপাদিত সামগ্রী রপ্তানি করে উন্নতি করছে। আমাদের তরুণরা জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হলে আমরাও জাপানের মত সমৃদ্ধশালী হতে পারি বলে প্রবন্ধকার তার প্রবন্ধে আশাবাদ ব্যক্ত করেছেন। সেমিনারের অন্যান্য বক্তাগণ, স্বাস্থ্যসেবা, শিক্ষাখাত, প্রশাসন ও আইন শৃংখলা খাত, অর্থনৈতিক সেক্টরসহ বিভিন্ন খাতে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তথ্য সরবরাহসহ নানারকম সেবা পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রধানমন্ত্রীকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশের স্থপতি বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বঙ্গবন্ধুই প্রথম ডিজিটাল প্রযুক্তির সূচনা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *