• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পাকুন্দিয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

পাকুন্দিয়ায় জেলা আওয়ামী লীগের
উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

# রাজন সরকার :-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপহার সামগ্রী (খাদ্য) বিতরণ করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাবলিক লাইব্রেরী মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে একশত দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।
বিতরণকৃত উপহার সামগ্রীর (খাদ্য সামগ্রী) মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ।
এ সময় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিছ বেগম, পাকুন্দিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজবাহ উদ্দিন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক দিপক দাস, অর্থ সম্পাদক হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল আওয়াল অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, এগারসিন্দুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *